হোম অন্যান্যসারাদেশ লাবসা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাউল বিতরণ

পি. কে. পাল, নিজস্ব প্রতিনিধি :

আজ সোমবার সকাল ৯টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদে গরীব ও অসহায়দের মাঝে ঈদ -উল-আযহা উপলক্ষে আজ প্রায় ৮৫ টি পরিবারকে চাউল বিতরণ করা হয়। প্রতিটি পরিবার কে ১০ কেজি করে চাউল দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সচিব মো: মতিউর রহমান। এছাড়া ও ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম, আব্দুল হান্নান, মহিলা সদস্য ফেরদৌসী রহমান মিষ্টি, মেহেদী হাসান সহ গন্যমান্য ব্যক্তি বর্গ ও গ্রাম পুলিশ।

সরেজমিনে গিয়ে দেখা গেল যে কারোর মুখে কোন মাক্স ছিল না। এছাড়া তেমন কোন স্বাস্থ্যবিধি লক্ষ্য করা যায় নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন