হোম অন্যান্যসারাদেশ রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে রোটা বর্ষ-২০২২-২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

রোটা বর্ষ-২০২২-২৩ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র আয়োজনে এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আ লিক পাসপোর্ট অফিস চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটাঃ মো. মশিউর রহমান বাবু’র স ালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান রোটাঃ আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র এ্যাসিসটেন্ট গভর্ণর রোটাঃ এনছান বাহার বুলবুল, সাতক্ষীরা আ লিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক শাহাজান কবির, ইমিডিয়েট প্রেসিডেন্ট রোটাঃ শফিউল ইসলাম, রোটাঃ সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ আশরাফুল করিম ধনি, রোটাঃ হাবিবুর রহমান হাবিব, রোটাঃ মাহমুদুল হক সাগর প্রমুখ। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য ও রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন