আন্তর্জাতিক ডেস্ক:
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চলমান যুদ্ধের মধ্যে ইরান রাশিয়ার কাছে অস্ত্র পাঠানোর কোনো অনুরোধ করেনি। খবর আল-জাজিরার।
মস্কো ইরানকে অস্ত্রসহ কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে কি না— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, এই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। আমাদের ধারাবাহিক অবস্থান সবারই জানা এবং এ বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।
গত বছর ইরান রাশিয়ার সঙ্গে ২০ বছরের একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে।
ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরে দুটি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে।
