হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুরআন তিলওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগীতা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে সারা দেশের ন্যায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়ছে। এ উপলক্ষ্যে দক্ষিন আঙ্গারিয়া দারুলহুদা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কুরআন তিলওয়াত,ইসলামী সংগীত প্রতিযোগীতা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ বেলা ১১ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা (সেলিম) তালুকদারের সভাপতিত্বে মাদ্রাসার তত্বাবধায়ক মাওলানা মোঃ ওভাইদুল্লাহ হক’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জামাল হোসেন হাওলাদার , দাতা সদস্য মোঃ শাজাহান তালুকদার, মোঃগোলাম সরোয়ার সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।

কুরআন তিলওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগীতায় প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন