হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কাটায় ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার মানকিরচর এলাকা থেকে ইটভাটার জন্য বিষখালী নদীর পাড়ের মাটি অবৈধভাবে কাটার অপরাধে দুই জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাটি ভর্তি ট্রলার সহ মালামাল জব্দ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোক্তার হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় তাদেরকে ২ লক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, বরগুনা জেলার তালতলী উপজেলার বাড়ইবাড়ীয়া এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে হাবীব হাওলাদার (৩২) ও একই উপজেলার বড়পাড়া এলাকার দলু পাটোয়ারীর ছেলে মাহাবুব পাটোয়ারী (৪৮) ৷

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন