রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগ’র উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে ঝালকাঠির রাজাপুর উপজেলায় করোনায় আক্রান্ত অসহায় রোগীদের সেবার জন্য উপজেলা আওয়ামীলীগ’র কাছে ৬টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
শুক্রবার সকাল ১১ টায় রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এর কার্যালয়ে এ অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খাঁন লিটন। এ সময় উপজেলা আওয়ামীলীগ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
