হোম অর্থ ও বাণিজ্য রমজানে দ্বিতীয় দফায় টিসিবির পণ্য বিক্রি শুরু কাল

বাণিজ্য ডেস্ক :

রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকিমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের দ্বিতীয় পর্ব বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে শুরু হবে।

বুধবার (৬ এপ্রিল) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে টিসিবি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে ভর্তুকিমূল্যে রমজানের আগে ও রমজানের মধ্যে দুই দফায় টিসিবির পণ্য বিক্রি করা হবে। ইতোমধ্যে প্রথম দফায় ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। ঢাকা ছাড়া সারা দেশের উপকারভোগী পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দ্বিতীয় দফায় পণ্য বিক্রি কার্যক্রম বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে শুরু হবে।

সংস্থাটির ট্রাকসেলে প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা বিক্রি করা হবে।

উল্লেখ্য, ঢাকা মহানগরীতে দ্বিতীয় দফায় ট্রাকসেল কার্যক্রম গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন