হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শপিংমলে গুলি, তরুণ নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে অবস্থিত দেশটির সবচেয়ে বড় শপিং মলে বন্দুকধারীর গুলিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্লুমিংটন পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ব্লুমিংটনের পুলিশ প্রধান বুকার হজ জানিয়েছেন, নিহত তরুণের বয়স মাত্র ১৯ বছর। মল অব আমেরিকা নামের ওই শপিং মলটির নর্ডস্টর্ম নামে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নিহত কিশোরের গা থেকে রক্ত ছিটকে পাশে থাকা আরেক ব্যক্তির গায়ের জ্যাকেটও রক্তাক্ত হয়ে যায়।

বুকার হজ আরও জানিয়েছেন, সম্ভবত দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কোনো দ্বন্দ্ব চলছিল। ঘটনার সময় দুই পক্ষই উপস্থিত ছিল এবং তাদের মধ্য থেকেই কেউ একজন গুলি বের করে ওই তরুণকে বেশ কয়েকবার গুলি করে। পুরো ঘটনা ঘটতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে।

এ সময় হজ অপরাধীদের পুলিশের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান এবং সবাইকে অপরাধীদের সহায়তা করা থেকে বিরত থাকার অনুরোধ করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, ঘটনার সময় আশপাশের দোকানগুলোর মালিকরা যার যার দোকানে লুকিয়ে পড়ে। এ সময় কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের সাহায্যে মলে অবস্থানরতদের নিরাপদে আশ্রয় নেয়ার অনুরোধ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন