হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো দরকার: আরব আমিরাত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো দরকার: আরব আমিরাত

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাশ বলেন, ‘এখন ইরানের একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক পুনর্নির্মাণ করা উচিত।’

দুবাইয়ে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকির পর তেহরান ও ওয়াশিংটন দুই পক্ষই যখন আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিয়েছে, তখনই আরব আমিরাতে পক্ষ থেকে এমন মন্তব্য এল।

দুবাইয়ে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাশ বলেন, ‘এখন ইরানের একটি চুক্তিতে পৌঁছানো দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক পুনর্নির্মাণ করা উচিত।’

আনোয়ার গার্গাশ আরও বলেন, আমি মনে করি যে এই অঞ্চল বিভিন্ন বিপর্যয়কর সংঘাতের মধ্য দিয়ে গেছে। মনে হয় না এই মুহূর্তে আমাদের আরেকটি সংঘর্ষের প্রয়োজন। আমি সরাসরি ইরান-আমেরিকান আলোচনা দেখতে চাই, যার ফলে দুই দেশের মধ্যে বোঝাপড়া হবে এবং এর মধ্যদিয়ে যে আমাদের এই সমস্যাগুলো আর থাকবে না।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকির মধ্যে দেশটির সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন