হোম অন্যান্যসারাদেশ যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি

যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

নিউজ ডেস্ক:
যানজটের কারণে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সময়মতো পুলিশ পাঠানো সম্ভব হয়নি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গত বছরের ১৮ ডিসেম্বর গভীর রাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির অভিযোগ ওঠে এবং যথাসময়ে খবর দেওয়া সত্ত্বেও পুলিশের দেরিতে পৌঁছানো নিয়ে সমালোচনা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, গভীর রাতে তীব্র যানজট থাকায় তিনি ঘটনাস্থলে দ্রুত অফিসার পাঠাতে পারেননি।

তিনি বলেন, ‘ডেইলি স্টার ও প্রথম আলোতে যে হামলার ঘটনা ঘটেছে, সেটি গভীর রাতে। ওই সময় ট্রাফিক জ্যাম থাকায় আমি আমার অফিসারদের সময়মতো সেখানে পাঠাতে পারিনি। কিন্তু সব দায় এসে পুলিশের ওপর পড়েছে।’

সংবাদ সম্মেলনে আরও এক প্রশ্নের জবাবে তিনি সাম্প্রতিক একটি ভিডিও প্রসঙ্গেও কথা বলেন। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্তের দাবিতে হওয়া বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষের সময় ডিএমপি কমিশনারকে টি-শার্ট পরা অবস্থায় লাঠি হাতে এগিয়ে যেতে দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনের পাঁচ-ছয় দিন আগে যদি আন্দোলনকারীরা সরকারপ্রধানের বাসভবনের সামনে এসে এমন পরিস্থিতি তৈরি করে, তাহলে ডিএমপি কমিশনার হিসেবে কি আমার বসে থাকার সুযোগ আছে?’

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ২৮ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন