হোম অন্যান্যসারাদেশ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে, বহু হতাহতের শঙ্কা

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে, বহু হতাহতের শঙ্কা

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

নিউজ ডেস্ক:
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সৌহাদ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কিছু যাত্রী হতাহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। এলাকাবাসী ঘাটে জড়ো হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন