সংকল্প ডেস্ক :
গত ২৭ নভেম্বর ২০২১ তারিখ সময় রাত ০০.২০ ঘটিকায় (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামস্থ বাদশা মল্লিকের ৫ তলা বিল্ডিং বাড়ীর নিচতলা উত্তর পশ্চিম কোনের রুমের ভিতরে কতিপয় মদক ব্যবসায়ী ও অস্ত্রধারী চাদাবাজ সন্ত্রাসী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বাড়ীর মালিক বাদশা মল্লিক(৫০),পিতা-কেরামত আলী,মাতা-মৃত রুমাল, সাং- দূর্গাপুর, থানা-বেনাপোলপোর্ট, জেলা- যশোর কৌশলে পালিয়ে যায়।
এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে বাড়ীর মালিকের পরিবারের সদস্যদের দেখানো মতে পলাতক আসামী বাদশা মল্লিক এর ব্যবহৃত নিচতলার উত্তর পশ্চিম কোনের রুমের ভিতর তল্লাশী পরিচালনা করে কালো রংয়ের পলিথিনে মোড়ানো ০১টি বিদেশী পিস্তল,০১টি ওয়ান শুটারগানসহ ০৩ রাউন্ড গুলি উদ্ধার পূর্বক জব্দ করে।
উল্লেখ্য যে, পলাতক আসামী বাদশা মল্লিক (৫০) এর বিরুদ্ধে বিভিন্ন থানার অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন আছে। যার যশোর বোনপোলপোর্ট থানার মামলা নং- ৪১, তারিখ-২৪/০৮/২০১৩ ইং, যশোর বোনপোল পোর্ট থানার মামলা নং- ৩২, তারিখ-২৮/০৫/২০০৫ ইং, যশোর ঝিকরগাছা থানার নং- ২৫, তারিখ-২০/০৫/২০১৭ ইং।
উদ্ধারকৃত আলামত যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ পলাতক আসামী বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
