হোম অন্যান্যসারাদেশ যশোর জেলা থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন (১৫২৮)-এর নির্বাচন সম্পন্ন, সভাপতি হাবিব ও সম্পাদক হাবু

পরেশ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) :

যশোর জেলা থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন (১৫২৮)-এর আয়োজনে ডুমুরিয়ার চুকনগর ব্রীজ সংলগ্ন মাথায় থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) থী হুইলার মিশুক, বেবীটেক্সি, টেক্সিকার, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সমপন্ন হয়েছে।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সমপন্ন হয়েছে। থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন (১৫২৮)-এর তফসিল অনুযায়ী সোমবার কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়নের সন্যাসগাছা ব্রিজের মাথায় এলাকায় নিজস্ব কার্যালয়ে সকাল ৯ থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। যশোর জেলার বিভিন্ন উপজেলার আঞ্চলিক রুটে মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার, সিএনজি চালিত আটোরিক্সা শ্রমিক এই ইউনিয়নের অর্ন্তভুক্ত। নির্বচনে ৮ টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বিন্ধীতা করেন। ১২০ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন।

সভাপতি পদে চেয়ার প্রতিকে হাবিবুর রহমান হাবিব ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইয়াসিন হোসেন পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতিকে হাফিজুর রহমান হাবু ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বিন্ধী ইসমাইল ফকির গরুর গাড়ি প্রতিকে পেয়েছেন ১৪ ভোট। সহ-সভাপতি পদে আব্দুস সামাদ শেখ ঘুড়ি প্রতিকে ৭৫ ভোট ও মাহফুজ হেলিকপ্টার প্রতিকে ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক তাজামুল ইসলাম শিশির বাঘ প্রতিকে ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্ধী শাহিন সরদার হাস প্রতিকে পেয়েছেন ১৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতিকে রফিকুল ইসলাম শেখ ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আলি হাসান মোমবাতি প্রতিকে পেয়েছেন ১২ ভোট। কোষাধ্যক্ষ পদে আলমগীর কবির তালা প্রতিকে ৬৬ পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম োপ্রতিদ্বিন্ধী ওবায়দুল্যাহ মোরগ প্রতিকে পেয়েছেন ২৪ ভোট। প্রচার সম্পাদক আব্দুল মমিন মাইক প্রতিকে ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বিন্ধী সোহাগ হোসেন বাস প্রতিকে পেয়েছেন ২৩ ভোট। লাইন সম্পাদক পদে রাজু আহম্মেদ রাব্বুল চশমা প্রতিকে ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বিন্ধী বিপুল খান বাইসাইকেল প্রতিকে পেয়েছেন ২৪ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, সহকারী হিসেবে ছিলেন, ইউপি সদস্য জিয়াউর রহমান সরদার, ইউনিয়ন যুবলীগ সভপতি আসাদ মোল্যা, বিপুল কুমার চৌধুরী ও আবু হাসান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন