যশোর অফিস :
যশোরে ১০৩টি পূজামন্ডপে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে নবমী পূজা। মহানবমীর দিন হচ্ছে দেবীদুর্গাকে প্রাণভরে দেখে দেয়ার ক্ষণ। এই দিনই দুর্গাপূজার অস্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের দিন। হিন্দু শাস্ত্র মতে, মহানবমী হলো আসুরিক শক্তি বধে বা অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির বিজয়ের দিন। তাই মন্ডপে মন্ডপে বেজে উঠছে বিদায় বাঁশির সুর। এই দিনে পূজারিরা ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আগামীকাল বিসর্জনের মধ্যে দিয়ে পাঁচদিনের শারদীয় উৎসব শেষ হবে।
