হোম অন্যান্যসারাদেশ যশোরে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও ল্যাপটপ বিতরণ

যশোর অফিস :

মুসলিম এইড ইন্সটিটিউট যশোরের আয়োজনে ইন হাউজ ট্রেনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ সকালে ইন্সটিটিউটের হল রুমে শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের অধ্যক্ষ নাজমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদও উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধি অফিসার মুনা আফরিন ও মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন