হোম অন্যান্যসারাদেশ যশোরে যুবক খুন

 

যশোর অফিস :

যশোরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে শহরের শংকরপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাব্বির হোসেন (২০) শংকরপুরের আকবর হোসেনের ছেলে।

যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, কয়েক জন যুবক ছাব্বিরকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জসিম উদ্দিন জানান, বেলা ১টা দিকে তাকে হাসপাতালে আনা হয়। সমস্ত শরীর তার রক্তাক্ত ছিল, কোথায় কোথায় আঘাত বুঝার উপায় ছিল না। ওই অবস্থায় হাসপাতালে ভর্তি নেয়া হয়। দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক সাদিয়া জানান, তারা শরীরের অধিকাংশ স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে।

নিহত ছাব্বিরের ভাই রাব্বি হোসেন জানান, ছাব্বির ঢাকায় একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতো। সেখানে নাগরিক সনদপত্রের প্রয়োজন হওয়ায় সে বাড়ি আসে। বাস টার্মিনাল এলাকায় তার পিতার ছোট একটি খাবারের হোটেল রয়েছে। সেখানে সে বসেছিল। এসময় এলাকার সুইট নামে এক যুবক তাকে ডেকে পাশের একটি মাঠে নিয়ে যায়। সেখানে মুসা নামে অপর এক জন তাকে চাকু মারে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন