স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে যশোরে আগামী ২২ ডিসেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষে কেশবপুরে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ও সকালে পৌর বিএনপির উদ্যোগে পৃথক প্রস্তুতি সভা সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিসভায় বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। ও পৌর বিএনপির কার্যালয়ে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস। পৃথক সভায় বক্তৃতা করেন, বিএনপি নেতা মশিয়ার রহমান, প্রভাষক আলাউদ্দিন আলা, প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, শেখ শহীদ প্রমুখ । আবুল কাশেম , দবির উদ্দিন, যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবকদল নেতা শামসুল আলম বুলবুল, বাবুল রানা বাবু প্রমুখ।
