হোম অন্যান্যসারাদেশ যশোরে বাসের ধাক্কায় লেদ মিস্ত্রীর মৃত্যু

যশোর অফিস :

যশোরে বাসের ধাক্কায় জাহিদ হাসান অপু (২৬) নামে একজন লেদ মিস্ত্রীর মৃত্যু ঘটেছে। সকালে শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মনির উদ্দিন ফুয়েল পাম্পের সামেন এই দুর্ঘটনা ঘটে।

জাহিদ হাসান অপু যশোর শহরের বেজপাড়া বিহারী কলোনীর ভলু মিয়ার ছেলে। নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতের মামা আব্দুর রহামান জানান, অপু লেদ মিস্ত্রী। বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলো। পেছন থেকে এইআর নামে একটি পরিবহনের বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন