হোম অন্যান্যসারাদেশ যশোরে করোনায় দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮

যশোর অফিস :

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৯০ জনে। একই সময়ে যশোরে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ শনিবার যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে যশোরে গত ২৪ ঘণ্টায় আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সদরের চারজন, চৌগাছার তিনজন ও মনিরামপুরে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৫৭৭ জনে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন