হোম অন্যান্যসারাদেশ যশোরে কন্যা শিশু দিবস পালিত

যশোর অফিস :

’সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্যে শিশু সমাবেশ,আলোচনা সভা,পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ আয়োজনে, অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সরকারি এম এম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার, বেসরকারী সংস্থা বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ড.এঞ্জেলা গোমেজ,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান।

প্রধান অতিথি বলেন ,আমাদের দেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তিনিও একজন নারী। তিনি জাতির পিতার কন্যা। অনেক উন্নয়নশীল দেশে নারীদেরকে কাজের ক্ষেত্রে মর্জাদা দেয়া হয়না । কিন্তু আমাদের দেশে দেয়া হয় শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রীর মেয়েদেরকে মূল্যায়ন করার কারণে । সমাজে কেউ কাউকে জায়গা করে দেয়না, কেউ কারও অধিকার দেয়না,নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হয়। আর তাই তিনি কণ্যা শিশুদেরকে নিজের অধিকার নিজেদেরকে বুঝে নিয়ে, নিজেকে একজন সফল মানুষ গড়ে তোলার আহবান জানান।

আলোচনা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শেষ হয়।

সকল অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন