হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাট থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভূক্ত ৪ জন আসামী গ্রেফতার

 

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল শুক্রবার ২৬ (নভেম্বর) মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নির্দেশনায় এসআই ঠাকুরদাস মন্ডল, এসআই লিয়াকত আলী, ও এ,এসআই মিজানুর রহমান সংগীয় ফোর্স সহ মোল্লাহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত ০৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলো দেলোয়ার ফরাজি ওরফে দেলদার, পিতা-মৃতঃ কায়েম আলী ফরাজি, সাং-রাজপাট, এনায়েত মোল্লা, পিতা-লাহু মোল্লা, সাং-কাহালপুর, শাহ আলম মোল্লা, পিতা-জামাল মোল্লা, সাং-কাহালপুর এবং শিল্পি খাতুন, স্বামী-মৃতঃ আঃ রহমান শেখ, সাং-গাড়ফা, সর্ব থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন