মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
মোল্লাহাট উপজেলার ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সাইকুল আলম মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোল্লাহাট উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইশহাক এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি শহিদ মেহেফুজ রচা, মনিরুজ্জামান চৌধুরী ও মোহাম্মদ আলী মিয়া, অধ্যক্ষ এল জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জিকরুল আলম, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবির ও নজরুল ইসলাম মিল্টন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং উদয়পুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য এস,কে হায়দার মামুন গত ২৬/০৬/২০২২ তারিখ ইন্তেকাল করার পর চেয়ারম্যান পদটি শূন্য হয়।
