মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদা ও উৎসব মূখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সর্ব প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মোল্লাহাট থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, সোনালী ব্যাংক পিএলসি, পল্লী বিদ্যুৎ, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মোল্লাহাট প্রেসক্লাব ও বিভিন্ন এনজিও।
এরপর সকাল ৮ টায় খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ পাস্ট, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা ও অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক।
অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম মুজিবুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ, নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
