হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে জামায়াতে ইসলামে’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোল্লাহাটে জামায়াতে ইসলামে’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ
মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে বাগেরহাটে ১ আসনের বাংলাদেশ জামায়াতের ইসলামী মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) আটজুড়ী  ইউনিয়ন জামায়াতের আয়োজনে, ভান্ডারখোলা ফুটবল মাঠে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের এমপি প্রার্থী অধ্যক্ষ মশিউর মশিউর রহমান খান। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ। অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ আলম মিয়া, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ শিহাব উদ্দিনসহ উপজেলা জামায়াত ইসলামী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগণ, কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গড়তে এবং সৎ লোকের শাসন  প্রতিষ্ঠা করতে বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন