হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে ইনসিডিন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মোল্লাহাটে ইনসিডিন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 74 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
মোল্লাহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ এর আয়োজনে  ইইউ স্পিক আপ প্রোজেক্ট এর আওতায় আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শিশু ও যুব অংশগ্রহণকারী, সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা, অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করা, এবং অনলাইন যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। শিশু ও যুব অংশগ্রহণকারীদের বহন করা বিভিন্ন পোস্টারে প্রদর্শিত অর্থবহ স্লোগানগুলো তাদের নিরাপত্তা, মর্যাদা ও সমতার প্রত্যাশাকে তুলে ধরে কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বক্তব্য দেন সরকারি কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ইনসিডিন বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা, মোঃ মঈন খান, কমিউনিটি অর্গানাইজার, সৈয়দ মারুফুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার, রেখা পারভীন প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন