মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
মোল্লাহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (৮মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যের আলোকে না না কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে বর্নাঢ্য একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান। সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী প্রমুখ। সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার। আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ইনসিডিন বাংলাদেশ এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মঈন খান, কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সদস্য সচিব নিলুফা ইয়াসমিন লেলি, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, নারী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
