হোম খুলনাবাগেরহাট মোংলায় বিদেশী মদসহ মাদককারবারী আটক 

মোংলায় বিদেশী মদসহ মাদককারবারী আটক 

কর্তৃক Editor
০ মন্তব্য 74 ভিউজ
জসিম উদ্দিন:
বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের অভিযানে ১৯৭ বোতল বিদেশী মদসহ আটক করা হয়েছে এক মাদককারবারীকে। কোস্টগার্ডের দাবি, জব্দ হওয়া মদের বাজার মুল্য  প্রায় ১০ লক্ষ টাকা।
 কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার রাতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত মদ ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে আটককৃত ব্যাক্তির নাম পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্টগার্ড এর এ কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন