হোম খুলনাবাগেরহাট মোংলায় তেলের দোকানে ৮৯ হাজার টাকা জরিমানা

মোংলায় তেলের দোকানে ৮৯ হাজার টাকা জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

জসিম উদ্দিন:
লাইসেন্স না থাকায় ও বেশি দামে তেল বিক্রি করার দায়ে মোংলায় দুইটি তেলের দোকানিকে ৮৮ হাজার টাকা এবং এক মোটর সাইকেল চালককে এক হাজার মোট ৮৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে পৌর শহরের বাগেরহাট জেটিতে একটি দোকানের প্রয়োজনীয় লাইসেন্স সহ কাগজ পত্র না থাকায় আট হাজার টাকা এবং বেশি দামে তেল বিক্রি করায় কলেজ রোড়ে একটি দোকানিকে ৮০ হাজার টাকা এবং একটি মোটর সাইকেল চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক মোংলা উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) নওসীনা আরিফ এ জরিমানা করেন। তিনি জানান, জ্বালানি তেলের মজুদ রোদে এবং সঠক মুল্যে বিক্রি যাতে হয় এ লক্ষে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন