হোম অন্যান্যসারাদেশ মেরুদন্ডহীন দাঁড়িয়ে আছে ব্রিজ, দিনের পর দিন মরণফাঁদে পরিনত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

শ্যামনগর উপজেলায় আটুলিয়া ইউনিয়নে অবস্থিত বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সামনের ঝুরঝুরিয়া নদীর উপরে ব্রিজটি এক মরণফাঁদে পরিনত হতে চলেছে। ব্রিজের দুই পাশে নেয় কোন হাতল, নিচের অংশে ভাঙন সহ চারটি প্লিয়ার ফেটে রড বেরিয়ে গেছে। তবুও এভাবেই লড়বড়ে মেরুদণ্ডহীন অবস্থায় দাঁড়িয়ে আছে প্রায় এক যুগেরো বেশি দিন ধরে।

শ্যামনগরের সর্ববৃহত নওয়াবেঁকী বাজারকে কেন্দ্র করে এই এলাকার মানুষ সহ নওয়াবেঁকী হাই স্কুল, মাদ্রাসা, গার্লস স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি ব্যবহার করে আসছে। শুধু তাই নয় ছোট এই ব্রিজটি দিয়ে প্রতিদিন শিশু, প্রতিবন্ধী, অন্ধ, বয়ষ্কদের পারা পার সহ মটরসাইকে, ভ্যান, ইজিবাইক, পন্য পরিবাহী গাড়ি গুলো ঝুঁকির মধ্যদিয়ে যাওয়া আসা করছে।

এরই ভিতর অনেকেই দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছে। নওয়াবেঁকী থেকে ঝুরঝুরিয়া নদীর উপর এই ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত কাশিমাড়ী হয়ে কালিগঞ্জ, আশাশুনি এমনকী সাতক্ষীরাতেও যাওয়ার জন্য বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে এই এলাকার মানুষ। নতুন ব্রিজ নির্মানের আগে যদি ব্রিজটি ভেঙে যায় তবে স্কুলের ছাত্র ছাত্রী ও বাজারমুখী জনসাধারণের চলাচলের অনেক ভোগান্তি পোহাতে হবে।

আপাতত দুই সাইডের রেলিং এর ব্যাবস্থা ও সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনপ্রতিনিধিরা বার বার আশারবানী শুনালেও বছরের পর বছর গেলো, তবুও কোনো প্রতিকার পাইনী এই এলাকার মানুষ। জনগুরুত্বপূর্ণ পুরাতন এই ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন