কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন, পরিষদ হল রুমে আয়েশা রাজ্জাক ফাউন্ডেশন কতৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
ফাউন্ডেশন কতৃক ১৬ তম বৃত্তি প্রদান কার্যক্রমে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ফজলে এলাহী, ড. জিল্লুর রহমান, মন্জুর আলম, ছয়সূতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু মিয়া, শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে ছয়সূতী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণের পাশাপাশি নগদ অর্থ প্রদান করা হয়েছে।
s
