হোম অন্যান্যসারাদেশ মূলঘরে নৌকার চেয়ারম্যান প্রার্থী হিটলার গোলদার পুনরায় নির্বাচিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী এ্যাড. হিটলার গোলদার (নৌকা) পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৩৭৯ ভোট। তারনিকটতম প্রাতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী নাসির সরদার (আনারশ) তিনি পেয়েছেন ১৫৯১ভোট।

সাধারন সমদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ডে ফকির মোস্তফা কামাল, ২ওয়ার্ডে সরদার রবিউল ইসলাম , ৩নং ওয়ার্ডে কাজী তাজউদ্দিন, ৪নং ওয়ার্ডে শেখ মুজিবুর রহমান, ৫নং ওয়ার্ডে মহেদন্দ্রনাথ রায়, ৬নং ওয়ার্ডে নিপুল বিশ্বাস, ৭নং ওয়ার্ডে বিধান মোহন্ত, ৮নং ওয়ার্ডে মহাদেব বিশ্বাস মদন ও ৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন কালিপদ বিশ্বাস।

সংরক্ষিত আসনের নারী সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন (১) কাজল বেগম, (৩) আয়শা আক্তার বুবু ও (৩) আল্লাদী বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ।

ফকিরহাটে নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। তবে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন