সংকল্প ডেস্ক :
সাতক্ষীরা জজ কোর্টের প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অরুণ ব্যানার্জি মৃত্যুবরণ করেছেন। আজ বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধা সাংবাদিক অরুন ব্যানার্জির মৃত্যুতে সংকল্প নিউজ এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
সাতক্ষীরা শহরের ফুড অফিস মোড়ে অবস্থিত পুলিন ব্যানার্জীর পুত্র অরুণ ব্যানার্জি ছিলেন মেধাবী ছাত্র। শিক্ষাজীবন শেষে তিনি আইন পেশায় জড়িয়ে পড়েন। একই সাথে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত অরুণ ব্যানার্জি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন। প্রয়াতঃ অরুণ ব্যানার্জীর সহোদর কল্যাণ ব্যানার্জি প্রথম আলো পত্রিকা ও বরুণ ব্যানার্জি একাত্তর টেলিভিশনে কর্তব্যরত রয়েছেন।
মুক্তিযোদ্ধা সাংবাদিক এ্যাড. অরুন ব্যানার্জির মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংকল্প নিউজের সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, উপ-সম্পাদক কাজী শওকত হোসেন ময়না, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নিজাম সরদার, বার্তা সম্পাদক সৈয়দ শামসের ই এলাহী (পরশ), সহ-সম্পাদক অন্তর বিশ্বাশ।
