জাতীয় ডেস্ক :
রাজধানীর মিরপুর-১ নম্বরের একটি আবাসিক ভবনে চার ও পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫টা ১২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খান সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর মিরপুর-১ নম্বরের বি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লাগে। আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
