হোম অন্যান্যসারাদেশ মায়ের লাশের সৎকারে ছেলের বাঁধা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপান করেন মায়ের মৃত্যু। ঘটনাটি ঘটে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছয়সূতী গ্রামের চন্দন কুমার দাসের স্ত্রী উমা রানী দাস, ছেলে উদয় চন্দ্র দাসের নির্যাতন সইতে না পেরে ২৩ জানুয়ারি বিষপান করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ২৫ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। পরদিন ২৬ জানুয়ারি বাজিতপুর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

২৭ জানুয়ারি লাশের ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসে স্বজনরা। সনাতন ধর্মানুসারে যখন লাশ সৎকারের প্রস্তুতি নেয় হয় তখন বাধা দেয় ছেলে উদয়সহ তার লোকজন।

উমা রানীর, মৃত্যুর ঘটনায় থানায় বা আদালতে মামলা না করার শর্তে বন্ড সই দিলে লাশের সৎকার করতে পারবে বলে দাবি করেন ছেলে উদয়। বন্ড সই না করলে লাশ সৎকার করতে দেওয়া হবে না বলেও জানায় সে।

এ ঘটনায় মৃতের অপর ছেলে সৌরভ দাস এবং তার বাবা কুলিয়ারচর থানা পুলিশকে জানিয়ে সহায়তা চায়। পুলিশ এলে পালিয়ে যায় উদয় দাস ও তার লোকজন। পরে নিহতের স্বামী চন্দন কুমার দাস, থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, নিহতের স্বামী ও ছেলেকে রাতে বাড়ি থেকে থানায় এনে স্বামীকে মামলার বাদী করে কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন