আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক বাহিনীর যৌথ হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১,০৪৫ জনে দাঁড়িয়েছে।
বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের রাজধানী তেহরানের নাগরিকরা বর্তমানে ভারী বিস্ফোরণ এবং চলমান বোমা হামলার খবরও পাচ্ছেন। অন্যদিকে ইসরায়েল আজ সকালে জানিয়েছে সামরিক অভিযান সম্ভবত এক বা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলবে।
এছাড়াও, সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেট ব্যবস্থাপনার উপর নজরদারিকারী সংস্থা নেটব্লকস ঘোষণা করেছে, ইরান ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে অফলাইনে রয়েছে। আঞ্চলিক সংঘাত বৃদ্ধির সাথে সাথে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক স্তরের ১ শতাংশ কমে গেছে।
সূত্র: আল-জাজিরা
