হোম আন্তর্জাতিক মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৭৪২

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৭৪২

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক সদস্য রয়েছেন।

সোমবার দেওয়া প্রতিবেদনে সংস্থাটি জানায়, শনিবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা অন্তত ৭৪২ জনে পৌঁছেছে। এদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে।

এইচআরএএনএ আরো জানায়, সোমবারের হামলায় একাধিক স্থানে আঘাত হানা হয়। এর মধ্যে সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা এবং বন্দর আব্বাসের শহীদ বাহোনার পিয়ার অন্তর্ভুক্ত।

এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি মোট নিহতের সংখ্যা ৫৫৫ জন বলে জানিয়েছিল।

সূত্র: মিডিল ইস্ট আই

সম্পর্কিত পোস্ট

মতামত দিন