হোম ফিচার মান্নতে শাহরুখের আমন্ত্রণে সৌদি আরবের মন্ত্রী!

বিনোদন ডেস্ক :

বলিউডের বাদশা শাহরুখ খান। বাদশার ভিন্নতা যেমন অভিনয়ে তেমনি রাজকীয় ভাব তার আতিথিয়তায়। এবার, মান্নাতে তার আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন সৌদি আরবের রেড সি ফেস্টিভ্যালের চেয়ারম্যান মোহাম্মদ আল তুর্কি।

সোশ্যাল মিডিয়ায় রোববার (৩ এপ্রিল) আল তুর্কি নিজেই একটি সেলফি শেয়ার করেছেন। শাহরুখের সাথে তোলা ছবিতে তারা দু’জনেই ছিলেন হাস্যোজ্জ্বল। ছবিতে শাহরুখকে দেখা গেছে সাদা টি-শার্ট আর নীল ডেনিমে। আল তুর্কি পরেছিলেন কালো পোশাক।

ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘রমজানের শুভেচ্ছা ভারত থেকে, আমার ভাই শাহরুখের সাথে’। নিজের পোস্টের লোকেশনে মান্নত-কে ট্যাগ করেছেন তিনি।

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী বাদের বিন ফারহান আলসাউদও ছবি শেয়ার করেছেন শাহরুখের সাথে। শাহরুখ খানের এই আমন্ত্রণে বলিউডের অন্যান্য নামকরা তারকারাও সাড়া দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন সাইফ আলী খান, সালমান খান, অক্ষয় কুমার। এদের সবার সাথে ও ছবি শেয়ার করেছেন তিনি।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী লিখেছেন ‘বলিউড তারকাদের সঙ্গে বিশ্ব চলচ্চিত্র ও আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন