হোম জাতীয় মাদ্রাসার বারান্দায় যুবক হত্যার ঘটনায় আটক ২

জাতীয় ডেস্ক :

নাটোরের গুরুদাসপুরে মাদ্রাসার বারান্দায় যুবক হত্যার ঘটনায় পাবনা থেকে দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে পাবনার চাটমোহর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সুইপার আকাশ ও রিপন।

মঙ্গলবার দুপুরে নাটোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল নিয়াজ শাহারিয়ার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গত রাতে অভিযান চালিয়ে পাবনার চাটমোহর থেকে দুজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে র‌্যাব সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন এলাকা থেকে অন্তরের শার্ট ও পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত বালতি উদ্ধার করে।

র‌্যাব অধিনায়ক জানান, মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে গত ১৬ এপ্রিল অন্তর নামের ওই যুবককে পাবনার চাটমোহর থেকে নাটোরের গুরুদাসপুরের উদবাড়িয়া মাদ্রাসার বারান্দায় নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন ওই দুজন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন