হোম অন্যান্যসারাদেশ মাগুরায় স্বপ্ন পুরণের প্রত্যাশায় নতুন বাইসাইকেল পেল ৩৫৯ জন দরিদ্র মেধাবী ছাত্রী

মাগুরায় স্বপ্ন পুরণের প্রত্যাশায় নতুন বাইসাইকেল পেল ৩৫৯ জন দরিদ্র মেধাবী ছাত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 162 ভিউজ

মাগুরা অফিস :

বুক ভরা স্বপ্ন আর ইচ্ছে পুরণের প্রত্যাশা, সাথে করে নতুন বাই সাইকেল নিয়ে ঘরে ফিরে গেল মাগুরা সদর উপজেলার ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫৯ জন দরিদ্র মেধাবী ছাত্রী। আজ মঙ্গলবার দুপুরে ‘লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-৩ প্রকল্পের’ আওতায় শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, ছাত্রীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করেন।

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে, আলোচনা সভায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের, সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, এলজিএসপি-৩ প্রকল্পের ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর সামছুজ্জোহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ।

সদরের নড়িহাটি গ্রামের মনোয়ারা জামান, মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী নাজমুন নাহার, জাগলা এইচ এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী উর্মি খাতুন, লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী সামিরা খাতুনসহ অনেকেই নতুন এ বাইসাইকেল পেয়ে তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন,‘এটি পাওয়ায় তাদের নিয়মিত স্কুলে যাতায়াত সহজ হবে, ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি ১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয়’ এই শ্লোগান প্রচারসহ বাল্য বিবাহ প্রতিরোধে তারা ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তারা।’

জেলা এলজিএসপি-৩ প্রকল্পের ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর সামছুজ্জোহা জানান,‘এলজিএসপি-৩ প্রকল্পের আওতায়, ২০১৯-২০২০ অর্থ বছরে ২৭ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মাগুরা সদর উপজেলার ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫৯ জন দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।’

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন