হোম অন্যান্যসারাদেশ মাগুরায় যাত্রীবাহি বাস থেকে বিরল প্রজাতির ২০১টি কচ্ছপ উদ্ধার

মাগুরা অফিস :

মাগুরায় ঢাকা রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪টি বস্তা ভর্তি ২০১টি দেশীয় প্রজাতীর কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ।

কচ্ছপের কোন মালিন থাকায় বাসটিকে ছেড়ে দেয়া হয়। তবে এ সময় কোন ব্যক্তিকে আটক করা হয়নি। আজ বৃস্পতিবার বিকালে ঢাকা রোড এলাকায় মামুন পরিবহন তল্লাশি চালিয়ে ২০১টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসে ঝিনাইদহ জেলার মহেশপুরে যাওয়ার কথা ছিল।

পথি মধ্যে মাগুরা জেলা ঢাকা রোড এলাকায় আসলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযানের পরিচালনা করেন । এ সময় মামুন পরিবহনের পিছনের বক্সের ভিতর থেকে চার বস্তায় মুখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানার এস আই দিপংকর জানান, ২০১টি কচ্ছপ জীবিত রয়েছে। প্রতিটি কচ্ছপের সাইজ গড়ে প্রায় এক কেজি। খুলনার প্রাণী সম্পদ টিমকে খবর দেওয়া হয়েছে । বিষয়টি জেলা বন বিভাগ ও প্রানী সম্পদকে জানানো হয়েছে । তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। প্রাথমিক ভাবে বলা যেতে পারে মাগুরা সিরিজদিয়া বাওড়ে কচ্ছপগুলোকে অবমুক্ত করা হবে।

মাগুরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো:হাদিউজ্জামান জানান,বিরল প্রজাতির ২০১টি কচ্ছপ উদ্ধার করেছে সদর থানা পুলিশ বিষয়টি জানতে পেরেছি।

ইতিমধ্যে খুলনার প্রাণী সম্পদের একটি টিমকে আসতে বলেছি। তারা আসলেই নবগঙ্গা নদী অথবা সিরিজদিয়া বাওড়ে সুবিধা মত সময়ে উদ্ধার হওয়া এ কচ্ছপগুলো অবমুক্ত করা হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন