মাগুরা অফিস :
মাগুরায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ, সোমবার সন্ধ্যায় স্থানীয় নোমানী ময়দানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মোমবাতি প্রজ্জলনে করে স্মৃতিস্তম্ভের পাশে দাঁড়িয়ে
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় শিশু, অভিভাবক, সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পন শেষে জেলা প্রশাসনের আয়োজনে নোমানী ময়দানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুর রহমান প্রমুখ।
s
