মাগুরা অফিস :
মাগুরায় যথাযথ মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দরিদ্র নারীরে মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকায়না, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল ও জেলা শিশু কর্মকর্তা আহম্মদ আল হোসেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল জানান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলায় ২৮ জন দরিদ্র নারীকে ১টি করে সেলাই মেশিন ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩০ জন দুঃস্থ নারীর মাঝে ৬০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
