হোম অন্যান্যসারাদেশ মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মাগুরা অফিস :

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের নিহত হয়েছে। আজ বুধবার সকালে সদরের আবালপুর এলাকায় আকিজ গ্রæপের কাভার্ডভ্যানের চাপায় হাকিম মোল্যা (২৫) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। হাকিম মাগুরা সদরের কুশবাড়িয়া গ্রামের মৃত আবুল মোল্যা ছেলে। অন্যদিকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ঠাকুরবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম (৩০) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঝিনাইদহমুখী একটি ইট বোঝাই নসিমন গাড়ি সদরের আবালপুর এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা আকিজ গ্রুপের একটি কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নসিমন চালক হাকিম মোল্যা নিহত হয়। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ তবে চালক পালিয়েছে। অন্যদিকে মঙ্গলবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ঠাকুরবাড়ি এলাকায় শফিকুল ইসলাম (৩০) এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত শফিকুল মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। সে রামনগর থেকে মটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন এসময় পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শফিক নিহত হয়। এ ঘটনায় অপর মটরসাইকেল আরোহী মাহিন শেখ (২৪) আহত হয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জয়নাল আবেদীন জানান, মাগুরা সদরের আবালপুর এবং ঠাকুরবাড়ি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। খবর পেয়ে মাগুরা থানা পুলিশ লাশ ২টি উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন