হোম অন্যান্যসারাদেশ মাগুরায় এসে পৌঁছেছে করোনাভাইরাস প্রতিরোধক ২৪ হাজার টিকার ডোজ

মাগুরা অফিস :

মাগুরায় এসে পৌঁছেছে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধক টিকার ২৪ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। আজ শুক্রবার বিকালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি ফ্রিজার ভ্যানে করোনাভাইরাস প্রতিরোধক টিকা মাগুরা সিভিল সার্জন অফিস এসে পৌঁছায়। জেলার দায়িত্বপ্রাপ্ত সির্ভিল সার্জন ডাক্তার রেজোয়ান আহমেদ সেটি গ্রহন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদী, নেজারত ডেপুটি কালেকটর (এন ডিসি) মো. আল ইমরান, ও বেক্সিমকো ফার্মার বিতরণ বিভাগের ডেপুটি ম্যানেজার কামরুল হাসান, জেলা সমন্বয়ক মনিরুজ্জামান আখন্দ, জেলা ইপিআই সুপারিটেডেন্ট ফিরোজ উদ্দিন উপস্থিত ছিলেন।

দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার রেজোয়ান আহমেদ জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধক ২৪ হাজার ডোজ করোনা ভ্যাকসিন মাগুরায় এসে পৌঁছেছে। পৌঁছানোর পর সেগুলো জেলা ইপিআই সংরক্ষণাগারে নির্ধারিত তাপমাত্রায় রাখা হয়েছে। টিকাদান কর্মসূটি শুরু করতে টিকা প্রদানকারী নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে। এরপর সরকারি নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত ব্যক্তিদের করোনা ভ্যাকসিন দেয়া হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন