হোম অন্যান্যসারাদেশ মাগুরায় এমপি শিখরের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

মাগুরা অফিস :

মাগুরা-১ আসনের সাংসদ ও রোটারী ক্লাব মাগুরার সম্মানিত সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রোটারী ক্লাব অব মাগুরার উদ্যোগে শহরের কেশব মোড়স্থ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব মাগুরার প্রেসিডেন্ট শাহ আলম, সেক্রেটারি রুবায়েত ফিরোজ, সহ-সভাপতি মাজাহারুল ইসলাম লিপু, সাবেক প্রসিডেন্ট লিটন ঘোষ, বাবুল কুরি, উত্তম কুমার শাহা, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রোটারী ক্লাবের সদস্য শামীম খান, নূরুজ্জামান প্রমুখ।

এ সময় সাংসদ সাইফুজ্জামান শিখর ও তার পরিবারের সদস্যদের আশু রোগ মুক্তি ও দেশের সার্বিক কল্যাণ কামনায় দোয়া করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই সাংসদ সাইফুজ্জামান শিখর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন