হোম অন্যান্যসারাদেশ মাগুরায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

মাগুরা অফিস :

মাগুরার শ্রীপুরে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির ৫ লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ (২৬) জুলাই সোমবার দুপুরে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক মরহুম আকবর হোসেন মিয়ার নামে প্রতিষ্ঠিত ‘আকবর হোসেন ফাউন্ডেশন’র উদ্যোগে এ মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক আকবর হোসেন মিয়ার ছোট ছেলে শরিয়াত উল্লাহ রাজন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, জেলা জীব বৈচিত্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ, আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন