হোম অন্যান্যসারাদেশ মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ও বিচার গান

মাগুরা অফিস:

মাগুরা সদরের ধলহরা গ্রামের মাঠে আজ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ও বিচার গান। ঘোড় দৌড়কে কেন্দ্র হাজার হাজার মানুষ সকাল থেকে ভীড় করতে থাকে ধলহারা গ্রামে। এ উপলক্ষে সেখানে বসে গ্রামীণ মেলা।

ধলহরা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, এ গ্রামে ঘোড় দৌড় ও মেলাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম থেকে আত্মীয় স্বজন এসেছে প্রতিটি বাড়িতে। অনেক বছর ধরে এ সময় ধানের মাঠ কোন ফসল না থাকায় ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে। যা এলাকার মানুষের কাছে উৎসবে রূপ নিয়েছে।

আয়োজক কমিটির সদস্য আব্দুর সালাম শেখ জানান, ধলহরা গ্রামের ফসলের মাঠে এই সময় প্রতি বছর পৌষ মাসে ঘোড় দৌড় প্রতিয়োগীতা ও বিচার গানর অনুষ্ঠিত হয়। মেলায় এ বছর সদর, মহম্মদপুর, শালিখা, শ্রীপুর উপজেলা থেকে আসা ১৬টি ঘোড়া প্রতিযোগীতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিচার গান। সেখানে অংশ নেন শিল্পী আমলগীর হোসেন ও মুক্তি সরকার।

এবারের প্রতিযোগিতায় ১ম হয়েছে মহম্মদপুরের পাল্লা শিরগ্রামের আনোয়ার বিশ্বাসের ঘোড়া, দ্বিতীয় হয়েছে একই উপজেলার মাঝপাড়া গ্রামের আক্তার হোসেন ঘোড়া। তৃতীয় হয়েছে সদরের গোলাম রাবানীর ঘোড়া। সন্ধ্যায় মেলা কমিটির সভাপতি আব্দুল খালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আশরাফুজ্জামান হিসাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন