জাতীয় ডেস্ক :
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ জুলাই) বিকেলে ফাসিয়াখালী মহাসড়কের পাশে ঝোপ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, মহাসড়কের পাশে ঝোপের মধ্যে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি বলেন, মরদেহের শরীর ফুলে গেছে। মুখমণ্ডল বিকৃত হওয়ায় নিহতের পরিচয় জানার উপায় নেই।
তবে ধারণা করা হচ্ছে, ৭-৮ দিন আগে থেকে ওই স্থানে মরদেহটি পড়ে আছে।
পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, যুবকের পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ইতিমধ্যে পুলিশের সিআইডির ক্রাইম সিন ইউনিটকে নমুনা সংগ্রহের জন্য খবর দেয়া হয়েছে। তারা এসে নমুনা সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
