ঝিনাইদহ অফিস :
২১’শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঝিনাইদহ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন; বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, ঝিনাইদহ ২ আসন থেকে চার(৪)বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি , আধুনিক ঝিনাইদহের রুপকার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মসিউর রহমান।
এ-সময় আরো উপস্থিত ছিলেনঃ ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক, কেসি কলেজ ছাত্র সংসদের জিএস এম মাসুম আলী, ঝিনাইদহ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আহসান হাবীব রনক, ঝিনাইদহ জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি মোঃ সোমেনুজ্জামান সোমেন সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।
