হোম খুলনাসাতক্ষীরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর ইসলাম  টুকুর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক (দিবা শাখা) জিএম আলতাফ হোসেন, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মকছুদুর রহমান, সিনিয়র শিক্ষক রোকেয়া সুলতানা, সহকারী শিক্ষক মো. সাহিনুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক দুলাল চন্দ্র মন্ডল, শেখ মোবাশশ্বেরুর রহমান, মোঃ মহব্বত হোসেন ও মোঃ মতিয়ার রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন